ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করতে এফবিআইকে দুই আইন প্রনেতার চিঠি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: নির্বাচনের ফল বদলে দিতে জর্জিয়ার একজন কর্মকর্তাকে করা ট্রাম্পের ফোনালাপ ফাঁসের ঘটনা ভিন্ন দিকে মোড় নিতে শুরু করেছে। এ ঘটনায় এরইমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-কে চিঠি দিয়েছেন দেশটির দুই জন আইনপ্রণেতা। তারা হচ্ছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান টেড লিউ এবং নিউ ইয়র্কের ক্যাথলিন রাইস। গত ৪ জানুয়ারি এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে-কে চিঠিটি পাঠানো এ দুই রাজনীতিকের দুই জনই ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। চিঠিতে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের সদস্য ও প্রসিকিউটর হিসেবে আমরা বিশ্বাস করি যে, ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাচনি অপরাধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। অবিলম্বে প্রেসিডেন্টের বিষয়ে ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের আইনে জেনেশুনে ও ইচ্ছাকৃতভাবে ভোটারদের সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করা অপরাধ হিসেবে গণ্য করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code