যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, শত শত বাড়ি ধ্বংস 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ওই অঞ্চলের শত শত বাড়ি ধ্বংস হয়ে গেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে।

Manual7 Ad Code

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলে হতাহতের ঘটনা ঘটতে পারে।

Manual6 Ad Code

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার অন্তত সাত জন আহত হয়েছেন। তবে কর্মকর্তাদের ধারনা দাবানলে হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে। কেননা বোল্ডার কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। সেখানে ঘণ্টায় ১৬৯ কিলোমিটার গতিবেগে বাতাস বইছে।

Manual1 Ad Code

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, কিছু জায়গায় ‘জীবনহানির মত অবস্থা’ বিরাজ করছে।

Manual4 Ad Code

লুইসভিলের অন্তত ৩০ হাজার মানুষকে বৃহস্পতিবার ঐ অঞ্চলের কর্তৃপক্ষ সরিয়ে যেতে নির্দেশ দিয়েছে। এই অঞ্চলের পার্শবর্তী শহরেও ধোঁয়া দেখা গেছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বোল্ডার কাউন্টি শেরিফ জো পেলে বলেন, সাগামোরে আনুমানিক ৩৭০ বাড়ি ধ্বংস হয়েছে, এছাড়া সুপেরিয়র শহরের আরো ২১০টি বাড়ি আর নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code