ট্রাম্পের হাত ধরে মার্কিন রাজনীতিতে নতুন অধ্যায়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট অফিস:

২০১২ সালের ওবামা-রমনি প্রতিদ্বন্দ্বিতা ছিল যুক্তরাষ্ট্রের প্রচলিত রাজনৈতিক ধারা অনুযায়ী সর্বশেষ নির্বাচন। এরপর থেকে মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের রক্ষণশীল পপুলিজম নতুন মাত্রা এনে দিয়েছে।

Manual3 Ad Code

২০১২ সালে বারাক ওবামার পুনর্নির্বাচন দেখে মনে হয়েছিল, এটি ডেমোক্র্যাটিক আধিপত্যের একটি নতুন যুগের সূচনা। তরুণ, ধর্মনিরপেক্ষ ও জাতিগত সংখ্যালঘুদের সমর্থন ছিল সেই সময়ের চালিকাশক্তি। তবে বর্তমান প্রেক্ষাপটে সেই নির্বাচন ছিল একটি যুগের সমাপ্তি—৬০-এর দশকের সামাজিক আন্দোলনের চূড়ান্ত বিজয়।

Manual5 Ad Code

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের নির্বাচন প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকান পার্টি ঐতিহ্যবাহী ছোট সরকার, ধর্মীয় রক্ষণশীলতা ও পররাষ্ট্রনীতির অবস্থান থেকে সরে এসে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব, অভিবাসন নীতি ও অর্থনৈতিক জাতীয়তাবাদের দিকে ঝুঁকেছে।

ট্রাম্পের পূর্বে রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির মূল এজেন্ডাগুলো ছিল পূর্বানুমেয়। রিপাবলিকানরা অর্থনৈতিক রক্ষণশীলতা, ধর্মীয় মূল্যবোধ ও পররাষ্ট্রনীতির ওপর জোর দিত। অন্যদিকে, ডেমোক্র্যাটরা শ্রমজীবী শ্রেণি ও সামাজিক পরিবর্তনের পক্ষে অবস্থান নিতো।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code