ট্রাম্প নাকি কমলা: জানালেন জ্যোতিষী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণে আর মাত্র তিন দিন বাকি। আগামী ৫ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হবে। বিভিন্ন জরিপ থেকে দেখা গেছে, রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

Manual4 Ad Code

তবে চূড়ান্ত বিচারে কে জিতবেন, তা এখনই বলা যাবে না, জানা যাবে আরও কয়েক দিন পর। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সাম্প্রতিক ভবিষ্যদ্বাণী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ‘নস্ত্রাদামুস’ খ্যাত অ্যালান লিচম্যান। তিনি ১৯৮৪ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করে আসছেন। একবার ছাড়া প্রতিবারই তাঁর ভবিষ্যদ্বাণী সফল হয়েছে।

Manual6 Ad Code

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডেকে অ্যালান লিচম্যান বলেছেন, আগামী মঙ্গলবার রাতে কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেবেন। এর আগে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লিচম্যান বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবেন। অথচ, সে সময় বিভিন্ন জরিপে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে। এরপর, ২০২০ সালেও লিচম্যান জানিয়েছিলেন, ট্রাম্পকে হারিয়ে বাইডেন প্রেসিডেন্ট হবেন।

Manual2 Ad Code

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লিচম্যান বলেন, ‘জনমত জরিপের বিপরীতে গিয়ে আমি ‍গত ৫ সেপ্টেম্বর যে ভবিষ্যদ্বাণী করেছিলাম, তা পরিবর্তন করার দরকার পড়ে এমন কিছু ঘটেনি।’ আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাসের এই অধ্যাপক গত ৫ সেপ্টেম্বর বলেছিলেন যে, হ্যারিসই এবারের নির্বাচনে জিতবেন।

Manual7 Ad Code

অ্যালান লিচম্যান সাধারণত বেশ কয়েকটি সূচকের ভিত্তিতে তাঁর ভবিষ্যদ্বাণী করে থাকেন। এসব সূচক কার ‘পক্ষে’ ও কার ‘বিপক্ষে’ তা আমলে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন লিচম্যান।

এসব সূচকের মধ্যে একটি হলো, মধ্যবর্তী নির্বাচনে কোন দল এগিয়ে থাকে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন বা মিডটার্ম ইলেকশনে ডেমোক্রেটিক পার্টি ভালো করেছিল তুলনামূলকভাবে। তবে তার পরও কংগ্রেসের নিম্নকক্ষে তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ কারণে এ ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টি ও কমলা হ্যারিসের সূচকের ফলাফল ‘বিপক্ষে’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code