‘ট্রাম্প হারলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে না’, শঙ্কা বাইডেনের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর সিবিএস নিউজকে দেয়া প্র্রথম সাক্ষাৎকরে বাইডেন তার আশঙ্কার কথা জানান। তিনি বলেন, ‘যদি ট্রাম্প হেরে যায়, তাহলে (পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে) আমি খুব একটা আত্মবিশ্বাসী নই।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘(ট্রাম্প) যা বলে, সেটাই মনে মনে চিন্তা করে। আমরা তার কথাকে গুরুত্ব দেই না। কিন্তু তিনি এভাবেই ভাবেন। ট্রাম্প নিজ মুখে বলেছেন, “যদি আমরা হেরে যাই, তাহলে রক্তবন্যা বয়ে যাবে”।’ গত মার্চে মার্কিন অটোমোবাইল খাত নিয়ে কথা বলার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। তার এই ‘রক্তবন্যা’ বইয়ে দেওয়ার মন্তব্যের জেরে দেশজুড়ে সমালোচনা হয়।

সে সময় ডেমোক্র্যাটরা তাদের প্রচারণায় নতুন বার্তা যোগ করেন। তারা বলতে থাকেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প গণতন্ত্রের প্রতি এক হুমকি। বাইডেনের প্রচারণা দল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনে ‘রক্তবন্যা’ শব্দটা জুড়ে দেয় এবং দলের মুখপাত্র ট্রাম্পের বিরুদ্ধে ‘রাজনৈতিক সহিংসতাকে সমর্থন ও উসকে দেওয়ার’ অভিযোগ আনেন।

Manual3 Ad Code

তবে ট্রাম্পের প্রচারণা দলের পক্ষ থেকে জানানো হয়, এই মন্তব্যটি আলাদা করে শুধু অটোমোবাইল খাতের জন্য বলেছিলেন সাবেক প্রেসিডেন্ট। প্রতিপক্ষরা প্রসঙ্গ উল্লেখ না করে এই শব্দটির অপব্যাখা দিচ্ছে। পরবর্তীতে এ প্রচারণার বিরুদ্ধাচরণ করে ট্রাম্পের প্রচারণা দল তহবিল সংগ্রহের ইমেলে জানায়, ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষ ও অন্যান্যরা তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প সে সময় বলেন, ‘(তারা) খুব ভালো করেই জানেন যে আমি দুর্নীতিবাজ জো বাইডেনের বিষয়ে কথা বলছিলাম, যিনি বিদেশ থেকে (গাড়ি) আমদানি করে দেশের অটোমোবাইল খাতকে ধ্বংস করছেন।’এর আগেও জো বাইডেন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আসন্ন নির্বাচনে কোনো ধরনের নেতিবাচক ফল মেনে নেবেন না ট্রাম্প।

Manual8 Ad Code

উল্লেখ্য, ২০২০ সালে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর ট্রাম্প অসংখ্যবার দাবি করেন, এই নির্বাচনে কারচুপি হয়েছে। ফল মেনে নিতে অস্বীকার করেন তিনি। এরপর ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্পের আহ্বানে তার সমর্থকরা নির্বাচনী ফলের নিবন্ধন ঠেকাতে ক্যাপিটল ভবনে ঢুকে পড়ে। যদিও এখন পর্যন্ত নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ দিতে পারেননি ট্রাম্প বা তার কোনো সমর্থক।

Manual4 Ad Code

সূত্র: এশিয়ান বাংলা

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code