ডনবাসকে ধ্বংস করতে চাইছে রাশিয়া: জেলেনস্কি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, ডনবাস অঞ্চল ধ্বংস করতে চাইছে রাশিয়া। সেখানে ভয়াবহ আকাশ ও কামান হামলা চলছে। দখলদারদের লক্ষ্য বদলায়নি। তারা প্রতিটি পদক্ষেপে পুরো ডনবাসকে ধ্বংস করতে চাইছে। বুধবার রাতে এক ভিডিও বার্তায় এ অভিযোগ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। এমন সময় জেলেনস্কি এই অভিযোগ তুললেন যখন তার এক গুরুত্বপূর্ণ উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, পূর্বাঞ্চলীয় শহর সেভেরোডনেস্ক ও লিসিচানস্কতে ভয়ানক ক্লাইম্যাক্সে পৌঁছেছে। রাশিয়ার কৌশলগত বিজয় খুব নিকটে। কিন্তু এখনও তারা তা অর্জন করতে পারেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code