নিউইয়র্ক সিটি মেয়রের অ্যাডভাইজার হলেন ফাহাদ সোলায়মান

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :: নিউইয়র্ক সিটি মেয়র অফিসের ‘এশিয়ান অ্যাডভাইজার’ হয়েছেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ব্যক্তিত্ব ফাহাদ সোলায়মান। সিটি হলে গত ১০ আগস্ট এক অনুষ্ঠানে ফাহাদ সোলায়মান শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে সিটি মেয়র এরিক এডামস ও মেয়রের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার দিলীপ চৌহান উপস্থিত ছিলেন।

নিলফামারীর বীর মুক্তিযোদ্ধা মরহুম এম এম সোলায়মানের জ্যেষ্ঠ পুত্র ফাহাদ সোলায়মান দীর্ঘদিন থেকেই ডেমোক্রেটিক পার্টির সাথে কাজ করছেন। ইতিপূর্বে তাকে কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডস’র ডেলিগেট এবং কুইন্স কমিউনিটি বোর্ড-৩ এর মেম্বার হিসেবে নিয়োগ করা হয়েছে।

Manual8 Ad Code

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সেক্রেটারি ফাহাদ সোলায়মান সিটি মেয়রের এশিয়ান অ্যাডভাইজার হিসেবে ‘বিজনেস এবং পাবলিক সার্ভিস’ নিয়ে কাজ করবেন বলে জানা গেছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code