ডর্টমুন্ডের হয়ে নামছেন অনুশীলনে নামছেন বোল্ট!

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক :  অ্যাথলেটিকস ট্র্যাক কাপানোর পর এবার ফুটবল মাতাতে আসছেন কিংবদন্তী স্প্রিন্টার উসাইন বোল্ট। ফুটবল ক্যারিয়ার গড়ার দীর্ঘ দিনের স্বপ্ন পুরনের লক্ষ্যে এই অ্যাথলেটিকস তারকা শুক্রবার থেকে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে নামছেন অনুশীলনে। জার্মান ক্লাবটির পক্ষ থেকে এ ঘোষনা দেয়া হয়েছে।

এক টুইট বার্তায় জার্মান লীগের ক্লাবটি বলেছে,‘ বোল্ট আসছেন’। নিজের অফিসিয়াল একাউন্টে জ্যামাইকান এই ৩১ বছর বয়সি গতি দানব লিখেছেন,‘ বিভিবি, শুক্রবারের জন্য প্রস্তুত হোন।’
বোল্ট ও ডর্টমুন্ডের যৌথ প্রযোজনায় এই প্রচারনামুলক ইভেন্টটির পৃষ্ঠপোষকতা করছে আন্তর্জাতিক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা। শুক্রবার স্থানীয় সময় ১০টা ৩০ মিনিটে শুরু হবে এই অনুশীলন। যেটি জনগনের জন্য থাকবে উন্মুক্ত। এটি নিয়ে গণমাধ্যমে ব্যাপক আগ্রহের সৃস্টি হবে বলে আশা করা হচ্ছে।
১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট গত জানুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন যে আসন্ন আন্তর্জাতিক বিরতির সময় তিনি ডর্টমুন্ডে ফুটবল অনুশীলন করবেন।
গত বছর অ্যাথলেটিকস থেকে অবসর গ্রহনের পর থেকেই বোল্ট কোন রকম রাখঢাক না রেখেই জানিয়ে আসছেন তার ফুটবলার হিসেবে ক্যারিয়ার গড়ার স্বপ্নের কথা। আগামী ১০জুন তহবিল সংগ্রহের জন্য একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশগ্রহন করার কথা রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত উসাইন বোল্টের। ম্যাচে তার প্রতিপক্ষ দলের নেতৃত্ব দেবেন জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস।
অলিম্পিকের আটটি স্বর্ন পদক বিজয়ী বোল্ট ওই ম্যাচে সকার এইড বিশ্ব একাদশের নেতৃত্ব দিবেন। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে এই চ্যারিটি ফুটবল ম্যাচটির আয়োজন করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code