ডাকাতের গুলিতে আফ্রিকায় বাংলাদেশি যুবক নিহত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : ডাকাতের গুলিতে কক্সবাজারের পেকুয়া উপজেলার সরওয়ার উদ্দিন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার রাতে আফ্রিকার মোজাম্বিক প্রদেশের জামবেজিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত সরওয়ার উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়য়ের ৫ নম্বর ওয়ার্ডের বাড়পাড়া গ্রামের রশিদ আহাম্মদের ছেলে। তিনিসহ আরও কয়েকজন বাংলাদেশি মিলে ওই আফ্রিকার এলাকায় ব্যবসা করে আসছিল।

আফ্রিকা থেকে মুঠোফোনে প্রবাসী সাহাব উদ্দিন বলেন, ‘বাংলাদেশে সময় গতকাল সোমবার ভোর রাতে একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশে দরজা ভেঙে সরওয়ার এবং পাশের রুমের থাকা সহকর্মী আহাসানের বাসায় ঢুকে পড়ে। এ সময় ডাকাতরা তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালালে আহাসান পালিয়ে প্রাণে বেঁচে গেলেও সরওয়ার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। সকালে সেখানকার প্রবাসীরা তাদের পরিবারের সমন্বয়ে সরওয়ার উদ্দিনের জানাজা শেষে একটি কবরস্থানে দাফন সম্পন্ন করেন।’

Manual3 Ad Code

নিহতের বাবা রশিদ আহাম্মদ জানান, ছেলে সরওয়ার ছয় মাসের ছুটি কাটিয়ে তিন মাস আগে আফ্রিকায় কর্মস্থলে ফিরেছিলেন। কিন্তু এখন তিনি জানতে পারেন, সেখানকার সন্ত্রাসীরা গুলি করে ছেলেকে মেরে ফেলেছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code