ডিজিটাল ইনোভেশন কংগ্রেসে মূল প্রবন্ধ উপস্থাপন করলেন ডাক-টেলিযোগাযোগ মন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: সিঙ্গাপুরে বৃহস্পতিবার (১৯ মে) থেকে শুরু হয়েছে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক ডিজিটাল ইনোভেশন কংগ্রেস ২০২২। সম্মেলনের প্রথম দিনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ ন্যাশনাল ডিজিটাল স্ট্র্যাটেজি অ্যান্ড প্রাকটিস বিষয়ে  মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন। মূল প্রবন্ধে তিনি তুলে ধরেন— কীভাবে ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনা ঘোষিত হওয়ার পর থেকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাত দ্রুত বিকাশ লাভ করেছে।

Manual7 Ad Code

তিনি উল্লেখ করেন, ২০২১ সালের শেষের দিকে দেশে মোবাইল ব্রডব্যান্ড কভারেজ ৯৮ দশমিক পাঁচ শতাংশে পৌঁছেছে এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ১৮ কোটিতে পরিণত হয়েছে, যা ২০১৮ সালে মাত্র চার কোটি ছিল।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code