

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল করপোরেশন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি বাংলাদেশের মাটিতে স্থাপন করতে যাচ্ছে ওরাকল একাডেমি। সিঙ্গাপুরে অবস্থিত ওরাকল অফিসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান প্রতিষ্ঠানটির জাপান ও এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট মি. গ্যারেট।