ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে এবার ‘অ্যাটলাস লায়ন্স’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে রূপকথা এরই মধ্যে লেখা হয়ে গেছে মরক্কোর। প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এখন শুধু অপেক্ষা তার পূর্ণতার। বেলজিয়াম, পর্তুগাল, স্পেনকে মাটিতে নামানোর পর এবার তাদের সামনে ফ্রান্স। অ্যাটলাস লায়ন্সরা কি পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ওপর থাবা বসিয়ে সাফল্যের গর্জন তুলতে? সেমিফাইনালের ম্যাচটি শুরু হবে রাত ১টায়।

Manual4 Ad Code

অবশ্য মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই দেশের রাজনৈতিক ও সামাজিক সম্পর্কও আলাদা করে প্রভাব রাখছে। এই মরক্কো এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিল। কাছের দেশ হওয়ায় ফ্রান্সে মরক্কোন অভিবাসীও কম নয়। সেই কারণেই কিনা কাতারে মরক্কোর অবিশ্বাস্য সব জয়ে ফ্রান্সের রাজপথে তাদের মিছিল করতে দেখা গেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code