দলে থাকা হলো না আর্চারের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: গত বিশ্বকাপে ইংল্যান্ডকে জেতাতে অসামান্য অবদান রেখেছেন জোফরা আর্চার। ছিলেন দলটির সর্বোচ্চ উইকেট শিকারি। কিন্তু দুর্ভাগ্য নির্ধারিত সময়ের মধ্যে ফিটনেস প্রমাণ করতে না পারায় আসন্ন ভারত বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই পেসার।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এটিই মূলত বিশ্বকাপে তাদের প্রাথমিক দল। যাতে পরিবর্তন আনা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। তবে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে সফর করবেন আর্চার। চোট থেকে অলৌকিকভাবে সুস্থ হয়ে ফিরলে তখন ভিন্ন কিছু ভাবা হবে।

Manual5 Ad Code

আইপিএলের পর কনুইয়ের চোটে এই বছর আর খেলতেই দেখা যায়নি তাকে। ইংল্যান্ডের নির্বাচক লুক রাইট বলেছেন, তারা আর্চারের ফিট হয়ে ওঠার অপেক্ষায় ছিলেন। কিন্তু পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে তাকে জোর করে আগে খেলানোর ব্যাপারে ইচ্ছুক নন তারা। রাইটের কথা, ‘জোফরার যত্নের ব্যাপারে একটা দায়িত্ববোধের বিষয় আছে। জানি তাকে ফিরে পেতে আমরা কতটা মরিয়া। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তার জন্য ভালোর দিকটাও দেখতে হবে। এসব ইনজুরির বেলায় সে খুবই হতভাগ্য…বিশেষ করে বিশ্বকাপের বেলায়। দুর্ভাগ্যজনক যে আমাদের হাতে সময় নেই।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code