ডিমলায় হাট বাজার গুলোতে কমানো যাচ্ছেনা জনসমাগম

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডিমলা (নীলফামারী) ঃ
সারাদেশে করোনা ভাইরাসের পাদুর্ভাব রোধে সরকার হাট বাজার রাস্তাঘাটে অযথা জণসমাগমের উপড় নিষেধাজ্ঞা জারী করলেও সরকারী নিষেধ অমান্য করে দিনদিন এ উপজেলার হাট বাজার গুলোতে জনসমাগম বেড়েই চলছে।
উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে লোকসমাগম কমাতে সামাজিক দুরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম নিয়মিত কাজ করলেও কোনভাবেই হাট বাজার গুলোতে জনসমাগম কমাতে পারছেনা প্রশাসন। প্রশাসনিক টিমের টহলকালে জনসমাগম কমলেও টহল টিম স্থান ত্যাগ করার সাথে সাথে আবারো লোক সমাগম স্বাভাবিক হতে দেখা গেছে।
অপর দিকে পরবর্তি নির্দেশ না আসা পয্যন্ত সরকারী নির্দেশে যে সকল দোকানপাট বন্ধ থাকার ঘোষনা রয়েছে তারাও সরকারী নির্দেশ অমান্য করে কিছু কিছু হাট বাজার ও গ্রামে গ্রামে কিছু এলাকা গুলোতে চায়ের দোকান, হোটেল, ও অন্যান্য দোকান খোলা রাখা হচ্ছে। আবার যেখানে প্রশাসনিক তৎপরতা বেশি সেখানকার ব্যবসায়ীরা প্রশাসনের সাথে চোর পুলিশ খেলায় ব্যস্ত হয়ে উঠেছেন। কোন ভাবেই কমানো যাচ্ছেনা জনসমাগম। এলাকার সচেতন মহল মনে করছেন বর্তমান করোনা পরিস্থিতিতে ডিমলা উপজেলার মানুষ জনকে বাচাঁতে প্রশাসনিক টহলের পাশাপাশি সরকারী নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহন করলে জনসমাগম কমানো সম্ভব হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code