ডেট্রয়েট গ্যাস স্টেশনে গাড়িতে দুইজন গুলিবিদ্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

মিশিগান ডেস্কঃ 

Manual5 Ad Code

সোমবার রাতে শহরের ওয়েস্ট সাইড গ্যাস স্টেশনে গাড়িতে দুইজনকে গুলি করার ঘটনায় ডেট্রয়েট পুলিশ দুজনকে খুঁজছে। গুলিবিদ্ধ দুইজনের সঙ্গে একটি শিশুও ছিল। পুলিশ জানিয়েছে, এশটন এবং ওয়েস্ট ওয়ারেনের কাছে ম্যারাথনের বাইরে রাত ৮ টা ৪০ মিনিটে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সংক্ষিপ্ত বিবরণসহ সন্দেহভাজনদের নজরদারি ছবি প্রকাশ করেছে। কিন্তু ভুক্তভোগীদের বিস্তারিত বিবরণ দেয়নি। ডব্লিউডিআইভি-টিভি (চ্যানেল 4) জানিয়েছে যে আহতরা একজন পুরুষ এবং একজন মহিলা। তাদের গাড়িতে শিশু ছিল। শিশুটি আহত হয়নি। একজন সন্দেহভাজনকে কালো প্যান্ট এবং একটি কালো হুডযুক্ত সোয়েটশার্ট পরা অবস্থায় দেখা গেছে। দ্বিতীয় সন্দেহভাজনও কালো প্যান্ট এবং লাল ডোরাওয়ালা স্যুটশার্ট পরেছিলেন। যে কেউ তাদের অবস্থান সম্পর্কে তথ্য জানলে ৯১১ অথবা মিশিগানের ক্রাইম স্টপারসকে ১-৮০০ স্পিক-আপে কল করতে বলা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code