মিশিগানে সৈয়দপুর কমিউনিটির পিকনিক ও প্রকাশনা উৎসব 

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকার ছায়ায় প্রবাসের মাটিতে যেন এক টুকরো সৈয়দপুর। পরিচিত মানুষের সঙ্গে দেখা, গল্প, আড্ডা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল মিশিগানের সেন্টার লাইন পার্কস অ্যান্ড রিক্রিয়েশন প্রাঙ্গণ।

গত ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার এখানে অনুষ্ঠিত হয় সৈয়দপুর কমিউনিটি অব মিশিগান, ইউএসএ-এর বার্ষিক বনভোজন। সপরিবারে অংশ নেন মিশিগানের বিভিন্ন এলাকায় বসবাসরত বিপুলসংখ্যক সৈয়দপুরবাসী।

প্রবাসের কর্মব্যস্ত জীবনে দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে পুরো আয়োজন রূপ নেয় প্রাণবন্ত মিলনমেলায়। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল মধ্যাহ্নভোজ, খেলাধুলা, শিশুদের জন্য নানা আয়োজন এবং সাংস্কৃতিক পরিবেশনা।

Manual4 Ad Code

বনভোজনে নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আনন্দ-উৎসবের পাশাপাশি তাদের কাছে সৈয়দপুরের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন আয়োজকেরা।

Manual2 Ad Code

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘অ্যা পিস অব সৈয়দপুর ইন দ্য ইউনাইটেড স্টেটস’ শিরোনামের ম্যাগাজিনের প্রকাশনা উদ্‌যাপন। যুক্তরাষ্ট্রে বসবাসরত সৈয়দপুরবাসীর জীবন, সাফল্য, ঐতিহ্য এবং কমিউনিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরতেই ম্যাগাজিনটি প্রকাশ করা হয়েছে।

বনভোজনের মঞ্চ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সৈয়দপুর কমিউনিটি অব মিশিগান, ইউএসএ-এর নতুন নেতৃত্ব।

Manual1 Ad Code

সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও কার্যকরী কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ জুন্নুন জাকেরিন, সাধারণ সম্পাদক মোঃ শামসুন্নুর রহমান কোরেশী এবং ট্রেজারার সৈয়দ মসরুর আহমেদ।আগামী দুই বছর তাঁরা সংগঠনটির নেতৃত্ব দেবেন। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

নতুন নেতৃত্বের ঘোষণায় উপস্থিত সৈয়দপুরবাসীর মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায়। নবনির্বাচিত নেতারা প্রবাসে সৈয়দপুরবাসীর ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি নতুন প্রজন্মকে নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে কাজ করার প্রত্যয় জানান।

Manual8 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি সৈয়দ শিব্বির আহমেদ এবং পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াহিয়া। এতে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code