

লন্ডন অফিস: প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনের আট পাইলটকে যুদ্ধবিমান এফ-১৬ চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ডেনমার্ক। ডেনিশ সশস্ত্র বাহিনী মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করছে। রবিবার ইউক্রেনকে এফ-১৬ দেওয়ার পাশাপাশি যুদ্ধবিমানটি চালানোর প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেয় ডেনমার্ক ও নেদারল্যান্ডস।
রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অনেক দিন থেকেই এমন বিমান চেয়ে আসছিল ইউক্রেন। ডেনমার্ক ও নেদারল্যান্ডস সরকার বলছে, আকাশে ইউক্রেনের শক্তিশালী হওয়ার দীর্ঘ দিনের ইচ্ছা পূরণ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে এ যুদ্ধবিমান সহায়তা করবে।