৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা করেছে ইতালি বিএনপি মনফালকনে গরিঝিয়া শাখা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

ইতালি প্রতিনিধি:৭ নভেম্বর শনিবার ইউরোপের সময় রাত ৯টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম মোস্তাক এর সভাপতিত্বে এবং সংগ্রামী সাধারণ সম্পাদক হামীম হোসাইন এর সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ইউরোপ বিএনপির অভিভাবক জনাব মাহিদুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা যুবদলের প্রতিষ্ঠাতা সিঃ সহসভাপতি , সুইডেন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা জনাব মহিউদ্দিন আহম্মেদ জিন্টু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী বিএনপির সম্মানিত সভাপতি হাজী আব্দুর রাজ্জাক , ইতালী বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ঢালী নাসির উদ্দিন, ইতালী বিএনপির সিঃসহসভাপতি আমিনুর রহমান সালাম।আরো উপস্থিত ছিলেন ইতালী বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জনাব শাহ্ মোঃ তৌহিদ কাদের,ইতালী বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন, ইতালী বিএনপির প্রচার সম্পাদক সহিদুল ইসলাম মৃধা , মনফালকনে বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস, ফিরেন্স শাখা বিএনপির সভাপতি জাহাঙ্গীর ভূইয়া সাগর,সিসিলি পালেরমো বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আকন, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম সিসিলি শাখার সভাপতি এম রুশন মিয়া,মনফালকনে বিএনপির সাবেক প্রধান আহ্বায়ক নরুল আমিন খন্দকার ও সাবেক সদস্য আহ্বায়ক আমিনুল ইসলাম বাচ্চু।এছাড়াও মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির অসংখ্য নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা সভায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সিঃ সহসভাপতি মোঃ জিয়াউর রহমান খান সোহেল ।
প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা,দেশমাতা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ জিয়া পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তারা ঐ সময় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপূর্য আলোচনা করেন।জাতীয় বিপ্লব ও সংহতির চেতনা লালন করে সকল জিয়ার সৈনিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উনারা মনফালকনে বিএনপির সাংগঠনিক কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন ।
পরিশেষে দেশনায়ক ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানে মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গিকার ব্যাক্ত করে ভার্চুয়াল আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code