ডেসটিনি পরিচালনায় বোর্ড পুনর্গঠন করে দিলেন হাইকোর্ট

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: ডেসটিনি ২০০০ লিমিটেড পরিচালনায় বোর্ড পুনর্গঠন করে দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। সাবেক জেলা জজ হাসান শাহেদ ফেরদৌস, ব্যারিস্টার মারগুব কবীর, এফসিএ ফখরুদ্দিন আহমদ ও ব্যবসায়ী ইকবাল জামানকে পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে রাখা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মইনুল ইসলাম। তিনি জানান, ২০১২ সাল থেকে ২০২১ পর্যন্ত এজিএম করার জন্য ১৬ জন আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন এবং বোর্ড পুনর্গঠন করেছেন। এখানে চেয়ারম্যান করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code