ডোনাল্ড লুর নির্দেশ পালন করা’ বাজওয়াকে সাক্ষী চান ইমরান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) মামলায় পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়া সহ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদেরও সাক্ষী করতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান।  সোমবার জিও নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

আদিয়ালা কারাগারে সাইফার মামলার শুনানির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ইমরান খান বলেন, ‘জেনারেল বাজওয়া এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। জেনারেল বাজওয়া ডোনাল্ড লু-এর নির্দেশে সবকিছু করেছিলেন।’

Manual4 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতা ইমরান খান এবং তাঁর মন্ত্রিসভার পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সেখানেই অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট-২০২৩ এর অধীনে প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালতে সাইফার মামলার শুনানি চলছে।

আগামী ৪ ফেব্রুয়ারির নির্বাচনে তেহরিক-ই-ইনসাফ পার্টি বিজয়ী হবে ভবিষ্যদ্বাণী করে সাংবাদিকদের ইমরান খান দাবি করেন—একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

Manual8 Ad Code

ইমরানের কাছে সাংবাদিকেরা তাঁর স্ত্রী বুশরা বিবির সাবেক স্বামীর সাম্প্রতিক অভিযোগ নিয়েও জানতে চান। বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা সম্প্রতি অভিযোগ করেছেন, ইমরান ও বুশরা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন এবং তাঁরা ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন।

তবে এই বিষয়ে ইমরান খান জানান, বিয়ের পরই তিনি প্রথমবারের মতো বুশরা বিবির মুখ দেখেছিলেন। বুশরার ছেলেদের মায়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী।

গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছিলেন ইমরান খান। তবে প্রধানমন্ত্রিত্ব হারানোর জন্য তিনি আমেরিকাকে দায়ী করেছিলেন এবং ক্ষমতা হারানোর নেপথ্য ব্যক্তি হিসেবে ডোনাল্ড লুকেই ইঙ্গিত করেছিলেন

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code