ড. ইউনূস সাহেব কি আইনের ঊর্ধ্বে, প্রশ্ন কাদেরের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গতকাল সোমবার গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কথা বলেছেন। তিনি ড. ইউনূস সাহেব কি আইনের ঊর্ধ্বে কিনা এমন প্রশ্ন তুলেছেন।

আজ মঙ্গলবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সংবাদ সম্মেলনে তিনি ইউনূসের রায় প্রসঙ্গে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনার স্ট্যাটাস, পজিশন, ব্যক্তিত্বের উচ্চতা কি আইনের ঊর্ধ্বে? ড. ইউনূস সাহেব কি আইন-আদালতের ঊর্ধ্বে? শাস্তি কি তাঁকে আওয়ামী লীগ সরকার দিয়েছে? যে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করেছেন তাঁদেরই মামলা। সেই মামলায় আদালত তাঁকে শাস্তি দিয়েছে। এখানে সরকারের কী করণীয় আছে। সরকার কেন এখানে সমালোচনার মুখে পড়বে? এটাতো যথাযথ নয়।’

Manual3 Ad Code

বিএনপির কর্মসূচিকে রহস্যময় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা অবাক হচ্ছি যে তারা (বিএনপি) লিফলেট বিতরণ করতে যাচ্ছে ৪ তারিখ পর্যন্ত। পাশাপাশি কিছু কিছু খারাপ তথ্যও পাচ্ছি—হঠাৎ করে তারা গুপ্ত হত্যা, চোরাগোপ্তা হামলা, ভয়ংকরভাবে এসবের প্রতি ঝুঁকে পড়তে পারে। সেই জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এখন লিফলেট বিতরণের নামে নীরবতা বাইরে দেখানো হলেও, তারা হঠাৎ করে সরব হয়ে উঠবে সশস্ত্র তৎপরতার মাধ্যমে, যা নির্বাচন বিরোধী। এ রকম খবর আমরা পাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, এখনো নীরবতার মধ্যে রয়েছে বিএনপি। তাদের লিফলেট বিতরণ কর্মসূচিতো নিরীহ। এটাকে আন্দোলন বলবেন? তাদের আন্দোলনও হবে না। কোনো লক্ষণও নেই।

Manual6 Ad Code

ওবায়দুল কাদের বলেন, ‘আগামীবার আমরা আরও শক্তভাবে, সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করব।’

স্বচ্ছ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে কাদের বলেন, যদিও অশান্তির উপাদান এখানে আছে। অগ্নি সন্ত্রাস আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, বাসে-ট্রেনে আগুন দেওয়া আছে। নির্বাচনে জনগণ যেন আতঙ্কগ্রস্ত হয়ে ভোট দিতে না যায় সে কারণে সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি ও তার দোসররা চালিয়ে যাচ্ছে। নির্বাচন থেকে পেছানোর কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যে তারিখ নির্ধারিত হয়েছে তা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। যত বাধায় আসুক, যত সন্ত্রাস হোক, যা কিছু তারা করুক এবং লিফলেট বিতরণ করে জনগণকে নির্বাচন থেকে বিরত করার চেষ্টা করুক, এর কোনটাই এ নির্বাচন বন্ধ করতে পারবে না।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ জানিয়ে কাদের বলেন, ‘এ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা অবিচল, অটল। এ নির্বাচন অনুষ্ঠান ইতিহাস অর্পিত দায়িত্ব, গণতন্ত্র রক্ষার দায়িত্ব। মুক্তিযুদ্ধের মূল্যবোধ সংরক্ষণের দায়িত্ব। যেকোনো মূল্যে নির্বাচন, নির্বাচনী কর্মকাণ্ড সমাপ্ত করতে নির্বাচন কমিশনকে তাদের ভূমিকা পালনে যেকোনো সহযোগিতা করতে আওয়ামী লীগ বদ্ধ পরিকর।’

Manual4 Ad Code

জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা এ বিষয়ে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্য প্রসঙ্গে কাদের বলেন, ‘আমাদের সঙ্গে তাঁদের কোনো টানাপোড়েন নেই। আমাদের সঙ্গে তাঁদের খুব ভালোভাবে আলোচনা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে আমরা পরস্পরের সহযোগী হব, একটা ভালো নির্বাচনে ঐকমত্য পৌঁছেছি। আমার মনে হয় না তারা দলগতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়াবে।’

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code