ড. এ. কে আব্দুল মোমেন ও সেলিনা মোমেন’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

শরীফ গাজী সিলেট :

Manual3 Ad Code

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন ও সেলিনা মোমেন এর উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গত রোববার (১৪ জানুয়ারি) ১৪নং ওয়ার্ডের ছড়ারপাড় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম শামীম এর বাসভবন প্রাঙ্গনে দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়।

Manual1 Ad Code

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, শীতের শুরু থেকেই অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন ও সেলিনা মোমেন। ড. এ কে মোমেন সিলেটের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একজন সৎ, ন¤্র ও ভদ্র মানুষ। তাই আগামীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি বিভিন্ন দুর্যোগের সময় আলহাজ্ব সিরাজুল ইসলাম শামীমের পরিবার অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং আগামীতে এ সহায়তা অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

শীতবন্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এটি এম সোয়েব, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এডভোকেট বিজয় কুমার দেব বুলু, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, মাছুম আহমদ, নাছিমুর রহমান নাসিম, হাফিজ আহমদ, তারেক আহমদ তপু, সৌরভ, মো: সাগর, দ্বিপক প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code