ঢাকায় এশায়াত সম্মেলন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে আজ শনিবার এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কাগতিয়া দরবার শরিফের মোর্শেদ শায়খ ছৈয়দ মোর্শেদে আজম।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিনের মহাসচিব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কফিল উদ্দীন সরকার ছালেহী, সংগঠনের কানাডা শাখার সভাপতি মীর মুহাম্মদ কায়কোবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অধ্যাপক জালাল আহমেদ প্রমুখ।

Manual5 Ad Code

 

বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ রকিব উদ্দীন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া। সম্মেলন শেষে দেশ-জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয়।

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code