ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে ৩ ঘণ্টায় বরিশাল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

বিশেষ প্রতিবেদন: রাজধানী থেকে মাত্র তিন ঘণ্টায় যাত্রীবাহী বাস বরিশালে পৌঁছেছে বলে জানা গেছে। বরিশালে সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার নাসির উদ্দিন জানান, তাদের একটি বাস রবিবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টায় ঢাকার গাবতলী থেকে ছেড়ে যাত্রীদের তিন ঘণ্টার মধ্যে বরিশালে পৌঁছে দেয়। কাউন্টার ম্যানেজার বলেন, ‘এ ছাড়া সায়েদাবাদ টার্মিনাল থেকে আমাদের অপর একটি বাস সকাল সাড়ে ৫টায় ৪০ জন যাত্রী নিয়ে বরিশালে যাত্রা করে। টোলঘরে জ্যাম থাকায় দুই ঘণ্টার মতো বিলম্ব হওয়ার পরেও সেটি বরিশালে পৌঁছায় সকাল সোয়া ১০টায়। টোল ঘরে বিলম্ব না হলে সেটি আরও আগে পৌঁছতে রবিবার দুপুরে মোহাম্মদ সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, মাত্র ২ ঘণ্টা ৫০ মিনিটে তিনি বরিশাল থেকে ঢাকায় পৌঁছান। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। ব্যবসা করেন ঢাকায়। পদ্মা সেতু খুলে দেওয়ার পর তিনি বরিশাল থেকে ঢাকায় যান সাকুরা পরিবহনের একটি বাসে। বাসটি ঢাকার সায়েদাবাদ পৌঁছানো পর্যন্ত ঘড়ির দিকে নজর রাখেন তিনি। মাত্র দুই ঘণ্টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর পর তার কাছে বিষয়টি স্বপ্ন মনে হয়েছে। এ সময় ওই গাড়িতে থাকা সব যাত্রীর মধ্যে একটিই আলোচনা– এটি কীভাবে সম্ভব হয়েছে!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code