ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু ১৮ ডিসেম্বর, নম্বর বন্টন ও আবেদনের যোগ্যতা প্রকাশ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন-প্রক্রিয়া আগামী ১৮ ডিসেম্বর থেকে। ওই দিন দুপুর ১২টা থেকে শুরু হবে আবেদন। আগামী বছরের ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। ৮ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৯ মার্চ৷

Manual1 Ad Code

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চারটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট। ভর্তির জন্য অনলাইনে আবেদন-কার্যক্রম ১৮ ডিসেম্বর দুপুর ১২টায় শুরু হবে এবং আগামী বছরের ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন কার্যক্রম শেষ হবে। ৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

কোন ইউনিটের পরীক্ষা কবে
সভায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)৷ সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

Manual6 Ad Code

কত নম্বরের পরীক্ষা
সভার সিদ্ধান্ত অনুযায়ী, চারুকলা ইউনিট ছাড়া অন্য ইউনিটগুলোয় ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে৷ চারুকলা ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে৷ অন্য ইউনিটগুলোয় বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় থাকবে৷ ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে৷ এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর৷

Manual4 Ad Code

আবেদনকারীদের যোগ্যতা
ভর্তি-ইচ্ছুক আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷ পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ-র যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩ দশমিক ৫০, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ-র যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫০ এবং আলাদাভাবে ৩, ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য জিপিএ-র যোগফল ন্যূনতম ৭ দশমিক ৫০ এবং আলাদাভাবে ৩ এবং চারুকলা ইউনিটের জন্য দুই জিপিএ-র যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫০ এবং আলাদাভাবে ৩ হতে হবে৷সর্বশেষ শিক্ষাবর্ষ (২০২২-২৩) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। এর আগের শিক্ষাবর্ষ পর্যন্ত ইউনিট ছিল পাঁচটি৷ তখন ইউনিটগুলোর নাম ছিল: ক, খ, গ, ঘ ও চ৷ গত শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নামে এই পরীক্ষার নামকরণ করা হয়৷ তার আগে এর নাম ছিল স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code