ঢাবিতে সন্ত্রাস চলতে দেয়া যায় না’

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয় ক‌্যাম্পাস পেশিশক্তিধরদের নয়, এটি সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস। এখানে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেয়া যায় না। যারা ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের ঠাঁই ঢাবিতে হবে না।’

শনিবার বিকেলে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র গণপদযাত্রা ও সমাবেশে এসব কথা বলেন সংগঠনের নেতারা।

Manual6 Ad Code

সমাবেশে তারা বলেন, ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা ভিপি নুরুল হকের ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে, তারা ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করতে চায়। যে ক্যাম্পাসে ছাত্রদের নির্বাচিত ভিপি নিরাপদ নয়, সেখানে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ থাকবে? শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। অপরদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সন্ত্রাসী ও দখলদারদেরকে প্রশ্রয় দিচ্ছে।

Manual6 Ad Code

বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারদলীয় ছাত্রসংগঠনের সন্ত্রাস-দখলদারিত্ব ও সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ঢ‌াবির ১২টি ছাত্রসংগঠনের সমন্বয়ে গঠিত ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’।

Manual2 Ad Code

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এ জোট গঠনের ঘোষণা দেন।

Manual4 Ad Code

সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের অন্তর্ভুক্ত সংগঠনগুলো হলো- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মাক্সবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট ও ছাত্র গণমঞ্চ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code