তরুণ লেখক সাদ ইসলামের দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

সাহিত্য-শিল্প-সংস্কৃতি ডেস্কঃ 

সম্প্রতি অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে তরুণ লেখক সাদ ইসলামের কাব্যগ্রন্থ ‘ড্রিমিং রেইনড্রপস’ এবং আত্মউন্নয়নমূলক গ্রন্থ ‘হাউ টু বিকাম এ সাকসেসফুল স্টুডেন্ট’। বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বল রুমে এই দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

অন্যপ্রকাশের প্রধান নির্বাহী এবং অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম স্বাগত বক্তব্যে সাদ ইসলামের সৃজনশীলতা নিয়ে কথা বলেন।

Manual2 Ad Code

সাদ ইসলাম নানা বিষয়ে তার লেখালেখি অব্যাহত রাখবে এমন আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, আশা করি তার লেখার মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

Manual6 Ad Code

নন্দিত কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম বক্তব্যে লেখালেখির জন্য মাধ্যম হিসেবে ইংরেজিকে বেছে নেওয়ার জন্য সাদ ইসলামকে অভিনন্দন জানান । তিনি প্রত্যাশা করেন, আগামীতে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবেন সাদ ইসলাম।

গাজী টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা তারুণ্যেদীপ্ত সাদ ইসলামের রচনাশৈলীর প্রশংসা করে বলেন, ফিকশন-ননফিকশন দুধারার লেখায়ই সাদের পারদর্শিতা রয়েছে।

Manual6 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইন। তিনি সাদ ইসলামের কাব্যগ্রন্থের নানা দিক নিয়ে আলোকপাত করেন, তার ভালোলাগার কথা জানান। আত্মউন্নয়নমূলক লেখালেখির ক্ষেত্রেও সাদের পারদর্শিতার বিষয়টি তিনি তুলে ধরেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code