তাইওয়ানকে ঘিরে ‘কৌশলগত মহড়া’ শুরু চীনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ানকে ঘিরে ‘কৌশলগত মহড়া’ শুরু করেছে চীন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে তাইওয়ানের চারপাশের সাগরে সামরিক মহড়া শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী রবিবার পর্যন্ত। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের একদিনের মাথায় আন্তর্জাতিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ এই রুটটিতে শক্তি প্রদর্শন শুরু করেছে বেইজিং।

Manual1 Ad Code

সিসিটিভি জানিয়েছে, ৪ আগস্ট দুপুর ১২টা থেকে আগামী ৭ আগস্ট পর্যন্ত পিপলস লিবারেশন আর্মির একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। চীনের গ্লোবাল টাইমসের প্রতিবেদনে ‘পুনর্মিলন অপারেশন’ এর জন্যই এই পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code