তাপদাহের মধ্যে লন্ডনে বেড়েছে অগ্নিকাণ্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রিটেন ও ইউরোপে রেকর্ড মাত্রায় তাপদাহের মধ্যে লন্ডনে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক ডজন দমকলকর্মীকে মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, শহরজুড়ে বেশ কয়েকটি স্থানে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার ফাইটাররা। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফায়ার ফাইটাররা কমিউনিটির প্রয়োজনীয়তা মেটাতে কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code