তাহিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫৬ minutes ago

Manual7 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায়ভ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৭নভেম্বর) উপজেলা কনফারে হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মনি দেবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি বিএমএসআর আলিফ, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহব্বায়ক জুনাব আলী, যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বীর মুক্তিযোদ্ধা হারুন ওর রশীদ, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সুসংকর পাল, উপজেলা বিএনপি সদস্য একে এম নাসের উজ্জ্বল, সদর ইউনিয়ন বিএনপি আহব্বায়ক সাইদুল কিবরিয়া প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, আজ ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিন জাতীয় ঐক্য ও সংহতির এক ঐতিহাসিক বার্তা বহন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

Manual4 Ad Code

উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, আজ ৭ নভেম্বরের চেতনা ছিল জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করাই হোক এ দিবসের অঙ্গীকার।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code