তিনশোর আগেই শেষ অস্ট্রেলিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: বিশ্বকাপে ইংল্যান্ডকে ২৮৭ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার (৪ নভেম্বর) আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করে ৩ বল বাকী থাকতে ২৮৬ রানে অলআউট হয় অজিরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ৩৮ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। তবে স্টিভেন স্মিথ ও মার্নাস লেবুশানের ব্যাটে শুরুর এই ধাক্কা সামাল দেয় অজিরা।

৭৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১১৩ রানে ৫২ বলে ৪৪ রান করে আউট হন স্মিথ। তার বিদায়ের পর পরই ক্রিজে এসে ফিরে যান জস ইংলিশ।

Manual5 Ad Code

এরপর ক্রিজে আসা ক্যামেরুন গিণকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন লেবুশানে। দলীয় ১৭৮ রানে ৮৩ বলে ৭১ রান করে আউট হন লেবুশানে।

Manual5 Ad Code

এরপর ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯ ওভার ৩ বলে ২৮৬ রানে অলআউট হন অস্ট্রেলিয়া। ইংল্যান্ডদের পক্ষে ক্রিস ওকস নেন ৩টি উইকেট।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code