তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:

পুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর।গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।

Manual7 Ad Code

প্রথমার্ধে ওম আল সোমাহর গোলে এগিয়ে যায় আল ওরাবাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আল নাসরকে সমতায় ফেরান নাওয়াফ বউসাল। জোহান বার্গের গোলে জয় নিশ্চিত করেন ওরাবাহ।

Manual3 Ad Code

এ হারে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আল নাসর। ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ২ নম্বরে থাকা আল হিলালের ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট।

শিরোপার দৌড় থেকেও অনেকটা পিছিয়ে গেছে আল নাসর। আগের ম্যাচে আল ওয়েহদার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল তারা। তবে তার আগের ম্যাচে আল ইত্তিফাকের কাছে হেরেছিল ৩-২ গোলে। আল ওরাবাহর বিপক্ষে ৭২ শতাংশ বল দখলে ছিল আল নাসরের।

Manual7 Ad Code

গোলের জন্য শট রেখেছিল ২২টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি শট। বিপরীতে আল ওরাবাহ ২৮ শতাংশ বল দখল, ৭টি শট নিয়েছিল গোলের জন্য, লক্ষ্যে ছিল ২ টি। দুটি শটই তাদের সফল।

Manual1 Ad Code

আক্রমণের পসরা সাজিয়েছিল আল নাসর। কিন্তু ম্যাচের ৪০ মিনিটে স্ট্রাইকার ওমর আল সোমাহ এগিয়ে নেন ওরাবাহকে। বিরতিতে থেকে ফিরে সৌদি আরাবিয়ান ডিফেন্ডার নাওয়াফ বউসালের গোলে সমতায় ফেরে নাসর।

কিন্তু ৬৫ মিনিটে জোহান বার্গের গোলে ২-১ গোলে জয় নিশ্চিত করে ওরাবাহ। পরে অনেক আক্রমণ শাণিয়েও সফল হয়নি আল নাসর। ২৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বর থেকে টেবিলের ১১ নম্বরে উঠেছে আল ওরাবাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code