তুরস্কের জাহাজে জলদস্যুর হামলা, নাবিক হত্যা-অপহরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : পশ্চিম আফ্রিকা উপকূলে তুরস্কের এক মালবাহী জাহাজে জলদস্যুরা হামলা চালিয়েছে। তারা ১৫ নাবিককে অপহরণ এবং একজনকে হত্যা করেছে।

তুরস্কের নৌ পরিবহন কর্তৃপক্ষের বরাতে এ খবর দিয়েছে কাতার ভিত্তিক আলজাজিরা।

Manual1 Ad Code

জাহাজের ক্রুরা শুরুতে নিরাপদ স্থানে নিজেদের আটকে রেখেছিলেন। কিন্তু ছয় ঘণ্টা পর জলদস্যুরা সেখানে জোরপূর্বক প্রবেশ করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জাহাজের এক ক্রু নিহত হন।

Manual3 Ad Code

নিহত ক্রু একজন প্রকৌশলী বলে শনাক্ত করেছে তুর্কি মিডিয়া। তার নাম ফারমান ইসমাইলভ। তিনি আজারবাইজানের বাসিন্দা, জাহাজটির একমাত্র বিদেশি ক্রু।

তুর্কি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু জানায়, শনিবার হামলা চালিয়ে অধিকাংশ ক্রুকে অপহরণ করে গিনি উপসাগরে জাহাজটিকে রেখে পালিয়ে যায় জলদস্যুরা। জাহাজটি এখন গ্যাবনের বন্দর গেন্টিলের অভিমুখে আছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান জাহাজের বাকি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক টুইটে বিষয়টি জানানো হয়।

Manual7 Ad Code

অপহৃত ক্রুদের উদ্ধার করতে নির্দেশ দিয়েছেন এরদোয়ান। জলদস্যুদের ধরতে তুরস্কের সেনাবাহিনী অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code