তৃণমূল কংগ্রেস কোমায় চলে যাবে: দিলীপ ঘোষ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতির ঘটনায় আগেই আটক হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা পার্থ চট্টোপাধ্যায়। সেই রেশ না কাটতেই গরু পাচার মামলায় আটক হন দলের আরেক নেতা অনুব্রত মণ্ডল। দুই ধাক্কায় প্রবল অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জেলায় জেলায় রাজপথে নেমেছে দলটি। তবে এই ধাক্কা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা শুরু হয়েছে। এ নিয়ে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মেদিনীপুর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুই স্ট্রোকেই বেহাল তৃণমূল। তৃতীয়টাতে দল কোমায় চলে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code