তেলের দাম হয়তো সমন্বয় করতে পারবো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দুই-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হতে পারে। জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে কিছু সুবিধা দেওয়া হয়েছে। যার কারণে তেলের দাম হয়তো সমন্বয় করতে পারবো। সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। রবিবার (২৮ আগস্ট) ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code