তেহরানে পুতিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে রাজধানী তেহরান পৌঁছেছেন। ইরান ও তুরস্কের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার বিকালে তিনি তেহরান পৌঁছান। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এখবর জানিয়েছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর এ নিয়ে দ্বিতীয় বারের মতো বিদেশ সফরে যাচ্ছেন পুতিন। এর আগে জুনের শেষ দিকে তাজিকিস্তান সফরে যান তিনি। তবে যুদ্ধ শুরুর পর সাবেক সোভিয়েতভুক্ত দেশের বাইরে তার এটিই প্রথম সফর। সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তেহরানে বৈঠকে মিলিত হচ্ছে তুরস্ক, রাশিয়া ও ইরান। এতে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার ইরান পৌঁছেছেন এরদোয়ান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code