সাবেক আইনজীবীর বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণের মামলা ট্রাম্পের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণের দাবি জানিয়ে মামলা করেছেন। ট্রাম্পের অভিযোগ, ব্যক্তিগত আইনজীবী হিসেবে কোহেন চুক্তি লঙ্ঘন করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ফ্লোরিডার একটি ফেডারেল কোর্টে বুধবার এই মামলা দায়ের করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, ট্রাম্পকে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছেন কোহেন। এর মাধ্যমে তিনি চুক্তির বরখেলাপ করেছেন।

Manual8 Ad Code

এক সময় ট্রাম্পের ‘ফিক্সার’ হিসেবে দায়িত্ব পালন করা কোহেন সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন। বিশেষ করে গত সপ্তাহে ৩৪টি অভিযোগে ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করার পর। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্প অভিযুক্ত হয়েছেন। এই ড্যানিয়েলসের সঙ্গে ২০১৬ সালের নির্বাচনের আগে যোগাযোগ করেছিলেন কোহেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code