ত্বক উজ্জ্বল করতে ভূমিকা রয়েছে এই ৫ খাবারের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ত্বক পেতে চাইলে কেবল রূপচর্চাই যথেষ্ট নয়। ত্বকের সঠিক যত্নের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস মেনে চলা জরুরি। কিছু খাবার নিয়মিত খেলে প্রাকৃতিকভাবেই আপনার ত্বক হয়ে উঠতে পারে উজ্জ্বল ও সুন্দর। এগুলো ত্বকের ভেতর থেকে শরীরে পুষ্টি জোগায়। জেনে নিন ত্বক ভালো রাখতে কোন কোন খাবার খাবেন।

ভিটামিন ই সমৃদ্ধ কাঠবাদাম প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে। বাদামের মনোস্যাচুরেটেড ফ্যাট ত্বকের লিপিডের মাত্রা বজায় রাখে, হাইড্রেশন এবং নমনীয়তা নিশ্চিত করে। নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদাম দিয়ে ফেস প্যাকও বানিয়ে নিতে পারেন। বাদাম ভিজিয়ে রেখে জাফরান মিশিয়ে বানিয়ে ফেলুন প্যাক।

Manual1 Ad Code

লাইকোপিন সমৃদ্ধ টমেটো ত্বকের যত্নে অনন্য। লাইকোপিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি র‍্যাডিকেল থেকে দূরে রাখে ও ত্বকের প্রদাহ কমায়। নিয়মিত টমেটো খেলে সূর্যের ক্ষতি থেকে রেহাই পাবে ত্বক।অকাল বার্ধক্যের বিরুদ্ধেও লড়াই করে টমেটো। খাওয়ার পাশাপাশি টমেটোর স্লাইস মুখে ঘষলেও উপকার পাবেন।

গ্রিন টি ক্যাটেচিনের মতো পলিফেনল সমৃদ্ধ। এটি এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সরবরাহ করে। নিয়মিত গ্রিন টি খেলে ত্বক ভালো থাকে। ওপেন পোর স থেকে মুক্তি পেটে টোনার হিসেবে ঠান্ডা গ্রিন টি ব্যবহার করতে পারেন।

Manual8 Ad Code

মধু একটি প্রাকৃতিক হিউমেক্ট্যান্ট। মধু ত্বকে আর্দ্রতা টেনে আনে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রদান করে যা ব্রণের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। ডায়েটে মধু রাখলে ত্বক ভেতর থেকে হয় উজ্জ্বল। পাশাপাশি কোমল ত্বকের জন্য হাইড্রেটিং ফেস মাস্ক হিসেবে এটি ব্যবহার করতে পারেন।

Manual2 Ad Code

ওটস ফাইবার এবং পুষ্টিগুণে ভরপুর। হোল গ্রেইন ওটস খাওয়ার পাশাপাশি ত্বকের মৃত কোষ অপসারণ করতেও ব্যবহার করতে পারেন। মধু এবং দইয়ের সঙ্গে ওটস মিশিয়ে ত্বকে লাগান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code