দক্ষিণে ৩ এলাকায় সফলতা পেয়েছে ইউক্রেনীয় বাহিনী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার দখলকৃত খেরসন অঞ্চলের তিন এলাকায় ইউক্রেনীয় বাহিনী সফলতা পেয়েছে বলে দাবি করেছেন স্থানীয় এক ইউক্রেনীয় কর্মকর্তা। বুধবার এই দাবি করেন তিনি। এর দুই দিন আগে কিয়েভ দক্ষিণাঞ্চল পুনরুদ্ধারে পাল্টা হামলা শুরুর ঘোষণা দেয়।খেরসনের আঞ্চলিক কাউন্সিলের উপপ্রধান ইউরি সোবোলেভস্কি ইউক্রেনের জাতীয় সম্প্রচারমাধ্যমকে বলেন, তাদের বাহিনী খেরসন, বেরিস্লাভ এবং কাকোভকা জেলায় সফলতা পেয়েছে। তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। ইউক্রেনীয় সেনাবাহিনী ওই পাল্টা হামলা নিয়ে প্রায় যাবতীয় তথ্য গোপন করে আসছে। সেই অবস্থানের প্রতিধ্বনি করে বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ইউরি সোবোলেভস্কি বলেন, ‘এখন আমাদের সশস্ত্র বাহিনীকে সমর্থন করার সময়… এখন আমাদের সেনাদের নির্দিষ্ট সাফল্য সম্পর্কে কথা বলার সময় নয়’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code