দাঁত শিরশির

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:দাঁতের নানা সমস্যার মধ্যে শিরশির ভাব অন্যতম। বিভিন্ন কারণে দাঁতের অতিসংবেদশীলতা সৃষ্টি হতে পারে। দাঁতের সাদা অংশ যা এনামেল নামে পরিচিত তা যদি ক্ষয় হয়ে যায় তখন দাঁতের ডেন্টিন বের হয়ে যায়। ডেন্টিন বের হয়ে গেলে দাঁত ধীরে ধীরে অতিসংবেদনশীল হয়ে ওঠে। তখন খাবার গ্রহণ করার সময় দাঁত শিরশির করতে পারে। জোরে জোরে দাঁত ব্রাশ করার অভ্যাস থাকলে। খ) শক্ত টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত ক্ষয় হতে পারে। গ) পান সুপারি বিশেষ করে সুপারি বেশি চিবানোর অভ্যাস থাকলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যাবে। ঘ) রাতের বেলায় নিয়মিত ঘুমের মধ্যে দাঁত কামড়ানোর অভ্যাস থাকলে। ঙ) অ্যাসিডিক পানীয় এবং বেভারেজ জাতীয় খাদ্য দ্রব্য দাঁতের ক্ষয় করে থাকে। তখন দাঁত সংবেদনশীল হয়ে উঠতে পারে। দাঁতের এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন বের হয়ে গেলে বাইরে থেকে ঠান্ডা অথবা গরম খাবার, ঠান্ডা বাতাস, ইত্যাদি উদ্দীপক অতি সহজেই দাঁতের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। তাই দাঁত শিরশির করে থাকে। দাঁত অতিসংবেদনশীল অথবা শিরশির করলে আমরা সাধারণত টুথপেস্ট ব্যবহার করে থাকি। তবে দাঁতের শিরশির নিরাময়ের টুথপেস্টগুলো সাধারণ টুথপেস্ট থেকে আলাদা। কারণ এতে কিছু উপাদান থাকে যা দাঁতের শিরশির প্রতিরোধ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code