দাঁড়িয়ে নার্সের কথা শুনলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন গিয়েছিলেন এক টিকা কর্মসূচি পরিদর্শনে। সে সময় চেয়ারে বসে ভ্যাকসিন নিচ্ছিলেন একজন নার্স। জনসন তার কাছে টিকার ব্যাপারে জানতে চান। দাঁড়িয়ে থেকেই তার কথা শোনেন প্রধানমন্ত্রী।উত্তর লন্ডনের চেজ ফার্ম হাসপাতালে বরিস জনসনের সামনেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন নার্স সুসান কোলে। ভিআইপি’র পরিদর্শনের কথা আগে থেকে জানলেও ভাবতেও পারেননি প্রধানমন্ত্রী আসছেন। তবে বরিস জনসন দাঁড়িয়ে থেকে সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন। নার্স সুসান কোলের ভ্যাকসিন গ্রহণ প্রত্যক্ষ করার পাশাপাশি তার সঙ্গে আলাপচারিতায়ও অংশ নেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code