দিল্লিতে রেডঅ্যালার্ট জারি, সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

প্রায় ১১৮ বছর পর হাড়কাঁপানো শীতের দেখা পেল ভারতের রাজধানী নয়াদিল্লির অধিবাসীরা। এবার তাপমাত্রা রেকর্ড করা হয় ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দুই সপ্তাহ ধরে তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বিমান ও রেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে ভারতের রাজধানীতে।

Manual7 Ad Code

দেশটির আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, শীতের তীব্রতা আরো বাড়তে পারে। এ কারণে রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে রেডঅ্যালার্ট। এতে তীব্র শীত থেকে বাঁচতে নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে।

Manual3 Ad Code

দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থান, উত্তরপ্রদেশসহ হাড়কাঁপানো শীত পড়েছে হিমাচল প্রদেশেও। এ ছাড়া মানালি, সুন্দরনগরসহ কয়েকটি স্থানে তাপমাত্রা শূন্যের নিচে নেমেছে।

 

Manual2 Ad Code

১৯৩০ সালের ২৭ ডিসেম্বর দিল্লির তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো। এখন পর্যন্ত সেটিই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। ২০১৩ সালের ৩০ ডিসেম্বর ও ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর দিল্লির তাপমাত্রা এ বছরের চেয়েও নিচে নেমেছিল। তখন তাপমাত্রা ছিল ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Manual3 Ad Code

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, এর আগে ১৯০১ সালে এমন হাড়কাঁপানো শীত পড়েছিল দিল্লিসহ গোটা ভারতে। এনডিটিভি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code