দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ তীব্র শীতের কবলে ভারতের রাজধানী দিল্লি। বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সেখানে। ফলে রবিবার (১৯ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো দিল্লিবাসী তীব্র শীতের কবলে পড়েছে।

Manual8 Ad Code

বিভিন্ন ভারতীয় গণমাধ্যম বরাতে জানা যায়, শনিবার (১৮ ডিসেম্বর) দিল্লিতে বছরের প্রথম তীব্র শীত অনুভূত হয়। এদিন তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমে আসে। রবিবার তা আরও নেমে আসে।

এক বিবৃতিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময়ে রাজস্থানের চুরুতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসে। সেখানকার তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিল্লিতে পাওয়া গেছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

Manual8 Ad Code

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) মতে, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে এবং সর্বোচ্চ তাপমাত্রা কমপক্ষে ৪.৫ ডিগ্রি বা স্বাভাবিকের নিচে থাকলে তাকে ‘শীতলতম দিন’ বলা হয়।

তীব্র শীতের এই অবস্থা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ২১ ডিসেম্বর পর্যন্ত বিরাজ করবে বলে জানিয়েছে আইএমডি। এই সময়ে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশে তাপমাত্রা কমতে পারে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code