দিল্লির নেতৃত্বে ওয়ার্নার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নেতৃত্ব পেতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান এইডেন মারক্রাম ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন। আর মারক্রাম নেতৃত্বে থাকবেন সানরাইজার্স হায়দরাবাদের।

Manual2 Ad Code

ক্রিকবাজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ওই দুই ফ্র্যাঞ্চাইজি ঘনিষ্ঠ সূত্র। দিল্লির মালিক পক্ষের একজন জানিয়েছেন, ‘ডেভিড আমাদের অধিনায়ক থাকবেন। আর অক্ষর হবেন তার ডেপুটি।’

সানরাইজার্স জানিয়েছে, হেড কোচ ব্রায়ান লারার পরামর্শেই মারক্রামকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টিতে তার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে। নেতৃত্ব দিয়ে ইস্টার্ন কেপকে শিরোপা জেতাতে অবদান ছিল তার।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code