দীর্ঘ বেশ কয়েক মাস পর কেনা-বেচার যৌবন ফিরে পেল বিলাইছড়ি বাজার
লেখক:
প্রকাশ: ৫ years ago
Manual3 Ad Code
সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি(রাঙ্গামাটি)-প্রতিনিধি- সপ্তাহে একদিন মঙ্গলবার বাজার দিন হওয়ায় এবং লকডাউন তুলে নেওয়ার কারণে আজ মঙ্গবার হতে স্বাভাবিক হলো বিলাইছড়ি বাজারে কেনা-বেচা। এতে প্রাণ ফিরে পেলো সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রেতা- বিক্রেতরা।বাজার ফান্ড কর্তৃক সকলের সুবিধার জন্য মঙ্গলবারকে বাজার রার হিসেবে ঘোষনা করলে সোমবার থেকে শহর থেকে আসে ব্যবসায়ীরা এবং তারা মঙ্গলবার পর্যন্ত ক্রয়-বিক্রয় বা লেনদেন করে থাকেন।
সকালে সরেজমিনে বাজার দেখতে গেলে দেখা যায় বেশ ক্রেতা- বিক্রেতা। দেখা যায় ক্রয়- বিক্রয়ে ব্যস্ত রয়েছেন পাইকারি দোকান থেকে শুরু করে শপিংমল সহ হোটেল- মোটেলেও।
লক্ষ্য করা গেছে বাজারে ছড়ার কাঁকড়া, মরিচ,মারফা, নাপ্পী, বাঁশ কোরল(বাচ্ছুরী) থেকে শুরু করে নানা রকমের শাক-সব্জি ও ফলমূল। লক্ষ্য করা গেছে দেশী মুরগীও বেশ কেনা-বেচা। বাজার ঘাটেও দেখা গেছে প্রায় দুইশতেরও অধিক বোট ও নৌকা। সবমিলিয়ে বাজার বেশ জমে উঠেছে এবং আগের মত স্বাভাবিক হতে চলেছে বলেও জানান স্বানীয়রা।
করোনা ভাইরাস সংক্রনের হাত থেকে নিজেকে সুরক্ষা পেতে সারা দেশের ন্যায় বিলাইছড়িতেও লকডাউন থাকায় বাজারে নিত্যপ্রয়োজনী পণ্য -মালামাল বেচাকেনা বাদে তেমন কোন বাইরে থেকে ক্রেতা – বিক্রেতা একেবারে ছিলনা । বাজারের অবস্থা প্রায় জনশূন্য থাকতো।
তখন আসতো না দূর থেকে ব্যবসায়ী, পর্যটক সহ নানা শ্রেণী পেশার মানুষ। আসেনি কাঁচামাল ও সবজি ক্রেতা-বিক্রেতারা।
তাই দীর্ঘ প্রায় কয়েক মাস পর বিলাইছড়ি বাজার তার বেচা- কেনার পূর্ণ যৌবন ফিরে পাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।