রোয়াংছড়িতে ৩ কোটি ১০ লক্ষ টাকার ব্যয়ে ৫টি প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
হ্লাছোহ্রী মারমা (বান্দরবান) প্রতিনিধি :
বান্দনবানের রোয়াংছড়িতে একদিনে সরকার সফরের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অর্থায়ন কর্ত‍ৃক বান্দরবান জেলা পরিষদের বাস্তবায়নে সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ‍্যা নেতৃত্বে নির্মিতব‍্য প্রধানমন্ত্রীর উপহার সহনীয় ঘর ১৪টি পরিবার উপকার ভোগিদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে উন্নয়ন বোর্ডের অর্থায়নের ৩ কোটি ১০ লক্ষ টাকা ব‍্যয়ে ৫টি প্রকল্পের কাজে ২টি প্রকল্প আওতায় উপজেলা টাউনহল, ঘিলাফুল পাঠাগার উদ্বোধন ও ৩টি প্রকল্প আওতায় বেক্ষ্যং জুনিয়র হাইস্কুল উর্দ্ধমুখী সম্প্রসারণ, বটতলী বৌদ্ধ বিহার ও উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনালসহ নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । রবিবার ২৬ সেপ্টেম্বর ভিত্তি প্রস্তর ও উদ্বোধনী শেষে উপজেলা টাউন হলে প্রশাসনিক কর্মকর্তা ও এলাকাবাসিকে নিয়ে মত বিনিময় সভা করা হয়। অনুষ্ঠানে পার্বত‍্য মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা জনমুখী ও উন্নয়নের সরকার। সম্প্রীতির রাজনীতি করার কারণে ব‍্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানাধিক থেকে অপচেষ্টা চালাচ্ছে। তারপরেও কোন বাধা অতিক্রম করে উন্নয়নের অব‍্যাহত আছে। এলাকার উন্নয়ন ও জনকল‍্যাণের স্বার্থের সব কিছু কাজ করা হবে।
মত বিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, জেলা পরিষদে সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ‍্যা, সদ‍স‍্য তিংতিংম‍্যা মারমা, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফোরকান এলাহি অনুপম, এএসপি মো: রেজাসরোয়ার, উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের পিডি মো: আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ‍্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ‍্যা, রোয়াংছড়ি  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদ কবির, উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মো: এরশাদ (রনি), হ্লাশৈ মারমা প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code