লক্ষ্মীপুর জেলায় ৪ লাখ ৮২ হাজার শিক্ষার্থী নতুন বই পেল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

রায়পুর (লক্ষ্মীপুর) :
নতুন বছরের প্রথম দিনেই সারা দেশের ন্যায়লক্ষ্মীপুরে বই উৎসব চলছে। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উল্লাসিত বিদ্যালয় পড়–য়া ৪ লাখ৮২ হাজার ৭৫৯ শিক্ষার্থী।

Manual3 Ad Code

লক্ষ্মীপুর জেলার পাঁচ উপজেলার (রায়পুর, রামগঞ্জ, কমলনগর, রামগতি ও সদর) প্রায় সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসায় বুধবার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যের নতুন পাঠ্যবই। এজন্য প্রতিটি বিদ্যালয়ে লেগেছে উৎসবের ছোঁয়া। খালি হাতে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে নতুন বই নিয়ে হাসিমুখে।

বছরের শুরুর দিনে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বই উৎসব দিবস।

Manual2 Ad Code

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শিক্ষা অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সকাল ১০টায় আদর্শ সামাদ, সরকারি বালিকা বিদ্যালয়, কালেকটরেট উচ্চ বিদ্যালয়, ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, তোরাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, রামগতি উচ্চ বিদ্যালয়, রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সরকারি মার্চেন্টস একাডেমী, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ শিশু নিকেতন ও বালিকা প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ উৎসবের উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীপুর-১ সদর আসনের সাংসদ আলহাজ¦ একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাংসদ কাজী শহীদুল ইসলাম পাপুল,জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. একেএম কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, সদর পৌরসভার মেয়র আলহাজ¦ আবু তাহের, রায়পুর পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকন প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর ওমাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে নিয়ে উৎসবের উদ্বোধন করেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলায় প্রাথমিক পর্যায়ে১০৭৫টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৩৬ হাজার ১৩৯ জন শিক্ষার্থীকে ১০ লাখ ৩৭ হাজার ২৯৪টি বই, ৩১১টি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে এক লাখ ২৫ হাজার ১৭০ জন শিক্ষার্থীকে ১৮ লাখ ১১ হাজার ২০টি বই, এবতেদায়ী পর্যায় ৬৬ হাজার ৭০ জনকে ৪ লাখ ৭৮ হাজার ৮৫০টি বই, দাখিল পর্যায়ে ৫৫ হাজার ৩৮০ জন শিক্ষার্থীকে ৮ লাখ ৬১০টি বইবিনামূল্যে বিতরণ করা হচ্ছে।এনসিটিবির সহযোগিতায় টানা ১০ বছর ধরে বিনামূল্যে পাঠ্যবই প্রদানের কার্যক্রম পরিচালনা করে আসছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে জেলা শিক্ষা অফিস।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code