

হিল্লোল দত্ত, আলীকদম প্রতিনিধি :
“মুজিববর্ষের মূলমন্ত্র – কমিউনিটি পুলিশ সর্বত্র” স্লোগানে আলীকদমে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় কমিউনিটি পুলিশিং ফোরাম আলীকদম থানার আয়োজনে থানা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক জামাল উদ্দিন এম এ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমরঞ্জন বড়ুয়া, সাধারন সম্পাদক ধুংড়িমং মার্মা, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিটি উপজলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলীকদম থানা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহাজাহান আলীর সঞ্চালনায় সমাবেশে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।