দুইশ টাকায় চট্টগ্রামে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ঢাকা পর্ব শেষে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শুরু হচ্ছে চট্টগ্রামে। ক্রিকেটপ্রেমীদের সরাসরি মাঠে বসে খেলার সুযোগ করে দিয়েছে বিসিবি। ২০০ টাকায় পাওয়া যাবে ম্যাচের টিকিট।

এই সর্বনিম্ন মূল্যে খেলা দেখা যাবে ওয়েস্টার্ন স্ট্যান্ড থেকে। সর্বোচ্চ দেড় হাজার টাকার টিকিট কিনলে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটিতে বসে উপভোগ করা যাবে ম্যাচ। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য ৩০০ টাকা এবং ক্লাব হাউজে পাঁচশ টাকা।

বিটাক সার্কেলের কাছে সাগরিকা কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন পাওয়া টিকিট কিনতে পারবেন দর্শকরা।

Manual1 Ad Code

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে। আগামী ৬ ও ৯ মার্চ হবে ম্যাচ দুটো।

Manual3 Ad Code

প্রথম দুই ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশ। সাত বছর পর ঘরের মাঠে প্রথম ওয়ানডে সিরিজ হার তাদের। তবে হোয়াইটওয়াশের মতো বিব্রতকর পরিস্থিতিতে না পড়ার লড়াই করবে তারা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code