দুই মাস পর মাঠে ফিরছেন মেসি

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual3 Ad Code

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। যে কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হলো আর্জেন্টাইন তারকা ফুটবলারকে। অবশেষে আগামী রোববার চিরচেনা রূপে ফিরছেন মেসি।

মেসির ফেরার কথা জানিয়েছেন ইন্টার মিয়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো। তিনি নিশ্চিত করেছেন, রোববার ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মিয়ামির জার্সিতে হোমম্যাচে খেলবেন মেসি।

মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়ার বিপক্ষে মিয়ামির ম্যাচটি হবে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে ৫টায়।

Manual3 Ad Code

শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর ) মেসির ফেরা নিয়ে মার্টিনো বলেন, ‘সে ভালো আছে। গতকাল (বৃহস্পতিবার) অনুশীলন করেছে। আগামীকাল (বাংলাদেশ সময় রোববার) খেলার জন্য সে চিন্তাভাবনা করছে। প্রশিক্ষণের পরে আমরা তার জন্য কৌশল নির্ধারণ করবো। তবে সে খেলার জন্য প্রস্তুত রয়েছে। আমরা আবারও বিশ্বের সেরা খেলোয়াড়কে দলে পেতে যাচ্ছি। তাই আমরা সবাই খুশি।’

Manual1 Ad Code

এর আগে গলার ব্যথার কারণে বুধবারের অনুশীলনে থাকতে পারেননি মেসি। ওই সময়ই মার্টিনো জানিয়েছিলেন, একদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন আর্জেন্টাইন সুপারস্টার।

এরপর গতকাল বৃহম্পতিবার মেসি মাঠে ফেরেন এবং দলের সঙ্গে অনুশীলনও করেন। আজ শুক্রবার সকালেও দারুণ অনুশীলন করেছেন মেসি।

বুধবারের অনুশীলন করতে না পারার বিষয়ে মিয়ামি কোচ বলেন, ‘হ্যাঁ (উদ্বেগ ছিল)। কারণ, গোড়ালির চোট থেকে সরে ওঠার সময় গলায়ও সমস্যা দেখা গেছে। যে কারণে সে অনুশীলন করতে পারেনি।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code